বিকাশে স্বাস্থ্য ও জীবনবীমা সেবা দেবে মিলভিক

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ২০:২৬  
সহজেই বিকাশ পেমেন্টের মাধ্যমে স্বাস্থ্য ও জীবনবীমা সেবা দিতে রাজধানীতে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) মোবাইল ভিত্তিক স্বাস্থ্য সেবা মিল্ভিক ও মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী বিকাশ লিমিটেডের মধ্যে এই চুক্তি হয়। অনুষ্ঠানে মিলভিক এর সিইও গুস্তাফ আগারটস ও বিকাশের সিইও কামাল কাদির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ১% এর ও কম মানুষ বীমা সেবা দ্বারা আচ্ছাদিত। যার অর্থ হচ্ছে, যে কোন আর্থিক ও স্বাস্থ্য ঝুকির সম্পুর্ন খরচ নিজেকে বহন করতে হয়। জনগনের আর্থিক ঝুকি কিছুটা লাঘব করতে মিলভিক বাংলাদেশের নতুন বীমা সেবার মূল্য শুরু হয় বাতসরিক মাত্র ১৫০ টাকা থেকে, যা কিনা খুব সহজেই সকলের জন্য গ্রহনযোগ্য। গ্রাহকেরা কোনও কাগজপত্র অথবা স্বাস্থ্য পরীক্ষা না করে খুব সহজেই মিল্ভিকের এই সেবা গ্রহণ করতে পারবে বিকাশ পেমেন্টের মাধ্যমে।